বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

মেটা’র কর্মী ছাটাই

Date:

প্রযুক্তি জগতে কর্মী ছাঁটাই যেনো থামছেই না। আবারও কর্মী ছাঁটাইর ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। কোম্পানিটির তরফে জানানো হয়েছে, বুধবার থেকেই কর্মীদের একটি বড় অংশকে ছাঁটাই প্রক্রিয়া শুরু হচ্ছে। মূলত মেটা’র সহপ্রতিষ্ঠাতা মার্ক জ়াকারবার্গ আরও দক্ষতাপূর্ণ কর্মীগোষ্ঠী তৈরি করতে চান। সেই লক্ষ্যেই নতুন করে কাজ এবং কর্মীদের সাজাতেই এই পদক্ষেপ।

গালফ নিউজের খবরে জানানো হয়েছে, মেটা এরইমধ্যে ম্যানেজারদের এই চাকরি ছাটাইর ঘোষণা দেয়ার জন্য প্রস্তুত হতে বলেছে। মেটার অধীনে থাকা ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রাম সব জায়গা থেকেই হবে ছাঁটাই। নিজের খরচ কমাতে চাইছে মেটা। মার্কিন ধনকুবের ইলন মাস্ক গত বছরের শেষ দিকে টুইটার কিনে নিয়ে জানান যে, প্রযুক্তি কোম্পানিটিতে অনেক অতিরিক্ত কর্মী কাজ করেন। তিনি টুইটারের দায়িত্ব নিয়েই ছাঁটাই শুরু করেন। তার দেখাদেখি অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও এখন তাদের কর্মী সংখ্যা কমিয়ে আনতে ব্যস্ত হয়ে পড়েছে।

মার্চ মাসেই ১০ হাজার কর্মী ছাঁটাইর ঘোষণা দিয়েছিলেন মার্ক জাকারবার্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...