বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ: আইজিপি

Date:

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।
শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন- নির্বাচন কমিশন নির্দেশিত দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালনে প্রস্তুত রয়েছে। সিটি নির্বাচনসহ সকল ভোটের সময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদা প্রস্তুত।

আইজিপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। তাঁর নির্দেশে সকল জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ সচেষ্ট রয়েছে।

গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...