শেরপুরের শ্রীবরদীতে টেকসই উন্নয়ন ও সরকারি সেবা পাবার বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিলো বেসরকারি সেবা সংস্থা এপি ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার দুপুরে শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন অফিস চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের শ্রীবরদী উপজেলার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক জোনাশ ক্লেরি কস্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মারুফা আক্তার। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিত্বকারীরা বক্তব্য রাখেন।
সভায় টেকসই উন্নয়ন ও সরকারি সেবা নিয়ে বিভিন্ন আলাপ উঠে আসে বক্তাদের বক্তব্যে।












