মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

নারী শ্রমিকের আত্মহত্যার ঘটনায় ২ প্রেমিক গ্রেপ্তার

Date:

ঢাকার ধামরাইয়ে স্নোটেক্স স্পোর্টস ওয়্যার লিমিটেডের নারী শ্রমিক শিলা আক্তার ওরফে বৃষ্টি (২২) কারখানার সাত তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার ঘটনায় পুলিষ মুরাদ হোসেন (২২) ও মাহমুদুল হাসান ওরফে সজিব (২২) নামে দুই প্রেমিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মুরাদ হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। তিনি কালামপুর মধ্যপাড়ার জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ঢুলিভিটায় চায়ের দোকান করতেন। অপরদিকে সজিব বরিশালের বাবুগঞ্জ উপজেলার কিসমত ঠাকুর মল্লিক গ্রামের আবু হানিফ হাওলাদারের ছেলে। তিনি ছোট চন্দ্রাইল বউবাজার এলাকায় ভাড়া থেকে স্নোটেক্স পোশাক কারখানায় চাকরি করতেন।

শনিবার ভোর রাতে তাদের দুজনকে আটক করে ধামরাই থানা পুলিশ। এর আগে তাদের নামে ধামরাই থানায় আত্মহত্যার প্ররোচনা মামলা করেন শিলার বাবা বাচ্চু শেখ। নিহত শিলা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দরাপের ডাঙ্গি গ্রামের বাচ্চু শেখের মেয়ে। শিলা শরীফবাগ স্বর্ণখালী এলাকায় শরীফুল ইসলাম বাদলের বাড়িতে ভাড়া থেকে স্নোটেক্স স্পোর্টস ওয়্যার কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও নিহতের সহকর্মী ও মামলার এজাহার থেকে জানা গেছে, শিলা আক্তার প্রতিদিন স্নোটেক্স পোশাক কারখানায় যাতায়াতের সময় পরিচয় ঘটে চায়ের দোকানদার মুরাদ হোসেনের সঙ্গে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অপরদিকে একই কারখানায় চাকরি করার সুবাদে সজিবের সঙ্গে পরিচয় ঘটে শিলার। তার সঙ্গেও প্রেমে জড়িয়ে পড়েন শিলা।

কিছুদিন আগে দ্বৈত প্রেমের সম্পর্ক উভয় প্রেমিকের মধ্যে জানাজানি হয়ে যায়।

পরে উভয় প্রেমিকের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। একপর্যায়ে শিলা মুরাদকে পাত্তা দিতেন না। এতে শিলাকে কর্মস্থলে আসা-যাওয়ার পথে বিভিন্ন ধরনের অপমান ও কটূক্তিমূলক কথাবার্তা বলতেন মুরাদ। অপরদিকে সজিবও একইভাবে শিলাকে পাত্তা দিতেন না। ফলে কারখানায় তাদের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডা হয়েছে। এতে অপমানবোধ করে কারখানার সাততলা থেকে লাফিয়ে আত্মত্যা করে সে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...