মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

আরাধ্যকে নিয়ে ভুয়া খবর, মামলা দায়ের বচ্চন পরিবারের

Date:

অমিতাভ বচ্চনের নাতনি তথা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকন্যা আরাধ্যার নামে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে এক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বচ্চন পরিবার। বুধবার দিল্লি হাই কোর্টে এই ধরনের ঘটনায় আইনের সাহায্য চাইলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। খবর অনুযায়ী, একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর প্রচারিত হয়। এই ধরনের খবরের বিরুদ্ধে আইনের হস্তক্ষেপ দাবি করেছে বচ্চন পরিবার। মাঝে-মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয় আরাধ্যা বচ্চনকে। এর আগেও ট্রোলারদের একহাত নিয়েছিলেন অভিষেক বচ্চন। তবে সেই প্রতিবাদের ফলেও যে কিছু হয়নি তার প্রমাণ এই ধরনের ভুয়া খবর ছড়ানোর মধ্যে দিয়েই বোঝা যায়। আগামী ২০ তারিখ এই মামলার শুনানি রয়েছে। প্রসঙ্গত, মেয়েকে নিয়ে গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। রেড কার্পেটে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...