বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ পড়বে ৬ লাখ ৭২ হাজার টাকা

Date:

এবার বেসরকারি ব্যবস্থাপনায় একজন হজযাত্রীর খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর সঙ্গে বাড়তি খরচ যোগ হবে কোরবানি। হজ যাত্রীকে কোরবানির টাকার আলাদা করে সঙ্গে নিয়ে যেতে হবে। গত বছরের তুলনায় এ বছর প্রায় দেড় লাখ টাকা বেশি খরচ বাড়ল। গত বছর কোরবানি ছাড়া বেসরকারিভাবে হজের প্যাকেজ মূল্য ছিল ৫ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা।

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনের ভিক্টোরিয়া হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

হাবের সভাপতি এম শাহাদাত হোসেন বলেন, সর্বনিম্ন এই প্যাকেজ মূল্যে অধিক খরচের মধ্যে রয়েছে বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া বাবদ ২ লাখ ৪ হাজার ৪৪৫ টাকা। সার্ভিস চার্জ ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা।

বেসরকারি ব্যবস্থায় প্রত্যেক হজযাত্রীকে হজ প্যাকেজের সব টাকা ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির অ্যাকাউন্টে বা নগদ দিলে পাকা মানি রিসিট নিয়ে পরিশোধের আহ্বান জানান তিনি।
হাব সভাপতি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে ভাড়া নির্ধারণ করেছে, তা আরও কমানোর দাবি জানিয়েছে হাব।

তিনি বলেন, কোনো শিডিউল ফ্লাইটে নয়, এয়ারলাইনসগুলো ডেডিকেটেড ফ্লাইট ভাড়া নেওয়ায় সেভাবেই পরিচালনা না করলে ডেডিকেটেড ইমিগ্রেশন না হওয়ার আশঙ্কা রয়েছে।

এম শাহাদাত হোসেন বলেন, এবার কোনো বয়সের সীমা নেই হজযাত্রীদের জন্য। আলাদা করে হজযাত্রীদের যাওয়ার সময় কোরবানির অর্থ নিতে হবে। বর্তমানে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এসেছে। অব্যাহত রাখতে কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...