বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

খোঁজ মিললো সেই স্বতন্ত্র প্রার্থী আসিফের

Date:

খোঁজ মিলেছে গত ছয়দিন ধরে ‘নিখোঁজ’ থাকা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের। তিনি রাজধানীতে বসুন্ধরার বাসায় অবস্থান করছে বলে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন  এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি পুলিশ সুপারকে নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, জিডি তদন্তের ক্ষেত্রে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ঢাকায় আছেন। এখন তিনি বসুন্ধরার বাসায় আছেন, শিগগিরই ব্রাহ্মণবাড়িয়াতে আসবেন। আসার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসল ঘটনা কি হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...