খুলনা জেলার ডুমুরিয়ার এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নিরব মন্ডল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামিরা। তাদের জবানবন্দি রেকর্ড করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক রনক জাহান তাদের জবানবন্দি রেকর্ড করেন।
আদালতের সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ৫ জন আসামি পর্যায়ক্রমে আদালতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দি প্রদান করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আসামিদের শনিবার (৪ঠা ফেব্রুয়ারি) সংশোধানাগারে পাঠানো হয়।
এদিকে গ্রেপ্তার হওয়া আসামিরা দেড় মাস আগে ভারতের জনপ্রিয় সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে অপহরণের বিষয়ে তামিল নেয়। এ সময় থেকে তারা নীবর মন্ডলকে টার্গেট করে। সুযোগ খুঁজতে থাকে কিভাবে নীরবকে অপহরণ করা যায়। তারা ৫ জনের একটি টিম গঠন করে। সে সময় থেকে তাদের কি ভূমিকা থাকবে তা তারা সিদ্ধান্ত নিতে থাকে। আসামি হিরক স্বরসতী পূজার আগে ও পরে নীরবকে অপহরণের টার্গেট নেয়। কিন্তু প্রথম ধাপে সে সফল হতে পারেনি।












