বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ইউক্রেনকে আরও ২.২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, থাকছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র

Date:

ইউক্রেনকে আরও ২.২ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে থাকছে হিমার্স ক্ষেপণাস্ত্র এবং গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোমাও। শুক্রবার মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন নতুন এই অস্ত্রের প্যাকেজ ঘোষণা করে। ইউক্রেনের সেনারা এখন একই ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তবে এর পাল্লা বেশ কম। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার জানিয়েছেন, নতুন প্যাকেজ পাওয়ার পর ইউক্রেনের সেনাদের দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। এগুলো দেড়শ কিলোমিটার দূরের টার্গেটে হামলা করতে সক্ষম।

বিবিসি জানিয়েছে, নতুন অস্ত্র ব্যবহার করে ইউক্রেন ক্রাইমিয়াতে হামলা চালাতে পারবে কিনা তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। যদিও ইউক্রেন পশ্চিমাদের আশ্বাস দিয়েছে যে, এই অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে তারা হামলা চালাবে না। প্যাট রাইডার বলেন, অপারেশনের বিষয়ে ইউক্রেনের সিদ্ধান্তই সব। নতুন অস্ত্র ইউক্রেনের হারানো ভূখণ্ড উদ্ধারে এবং প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভকে এ পর্যন্ত ২৯ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পর ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘোষণা করেছে যে, ফ্রান্স এবং ইতালি ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিতে একমত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...