শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নাচের অপরাধে ১০ বছরের কারাদণ্ড

Date:

২০  বছর বয়সী এক ইরানি দম্পতিকে রাস্তায় নাচের একটি ভিডিও পোস্ট করার অপরাধে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুর্নীতি, পতিতাবৃত্তির  প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওটিতে তাদের তেহরানের আজাদি টাওয়ারে নাচতে দেখা গেছে। নীতি পুলিশের হাতে আটক মাহসা আমিনির মৃত্যুর পরে বিক্ষোভে জড়িত  এমন ব্যক্তিদের দেশের কর্তৃপক্ষ কঠোর শাস্তি দিচ্ছে। যদিও এই দম্পতি তাদের নাচকে ইরানে চলমান বিক্ষোভের সাথে যুক্ত করেননি। একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, ওই ইরানি  দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পরে, ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার প্রায় দুই মিলিয়ন। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহসা আমিনি (২২) মারা যাওয়ার পর সরকার বিরোধী বিক্ষোভ, যাকে  ইরানের সরকার  ‘দাঙ্গা’ আখ্যা দিয়েছে সারা দেশে ছড়িয়ে পড়ে। ২১ বছরের আস্তিয়াজ হাকিকি এবং তার বাগদত্তা ২২ বছরের আমির মোহাম্মদ আহমাদিকে ‘দুর্নীতি’ ও পতিতাবৃত্তি প্রচার, জাতীয় নিরাপত্তা  এবং প্রতিষ্ঠান  বিরুদ্ধে প্রচারের  জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।  গ্রেপ্তারের আগে ফ্যাশন ডিজাইনার হিসাবে পরিচিত হাকিকির বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এটা স্পষ্ট নয় যে, তাদের  পৃথক দোষের জন্য কতদিনের সাজা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...