বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Date:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম বিপ্লব মিয়া ওরফে বিপুল (২২)। আজ ভোর ৪টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিপুল বুড়িমারী সীমান্তের ধবলসুতি গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বিপুলসহ ৮-১০ জন বাংলাদেশিদের একটি দল ভারতের সীমান্তে ঢুকেছিলেন গরু আনার জন্য। এসময় টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণ করে। বিপুল বুকে গুলিবিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। পরে তার সহকর্মীরা গুলিবিদ্ধ বিপুলক বাংলাদেশে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘পুলিশ সকালে নিহত বিপুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...