বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

মেক্সিকো এল চ্যাপোর ছেলেকে ধরতে গিয়ে বন্দুকযুদ্ধে ২৯ নিহত

Date:

মেক্সিকোর মাদক মাফিয়া জোয়াকিন গুজম্যানের ছেলেকে ধরতে গিয়ে তীব্র বন্দুকযুদ্ধের মুখোমুখি হয়েছে মেক্সিকোর সামরিক বাহিনী। এতে ১০ সেনা সদস্যসহ মোট ২৯ জন নিহত হয়েছে। জোয়াকিন গুজম্যান বিশ্বজুড়ে পরিচিত এল চ্যাপো নামে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জেলে বন্দী তিনি। তার অবর্তমানে তার ছেলে ওভিদিও গুজম্যান পিতার ব্যবসার দেখাশুনা করছেন। ওভিদিও পরিচিত এল র্যা টোন বা ইঁদুর নামে।

আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার এল র্যা টোনকে ধরতে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় অভিযান চালায় মেক্সিকোর সেনাবাহিনী। তাকে গ্রেপ্তারের পর রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযানে ১০ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইজ ক্রেসেন্সিও। একইসঙ্গে ১৯ ‘সন্ত্রাসী’ও নিহত হয়েছে। এছাড়া ৩৫ সেনা সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এল র্যা টোনকে গ্রেপ্তারের পর সিনালোয়া গ্যাং সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...