বুধবার, জুন ১০, ২০২৬

ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান ৯০ দেশের

Date:

ফিলিস্তিনের বিরুদ্ধে এ মাসের শুরুতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে সোমবার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ৯০টি দেশ। এর আগে ইসরাইলের দখলদারিত্বের বিষয়ে একটি এডভাইজরি মতামত দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকে (আইসিজে)। ৩০শে ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ একটি রেজ্যুলুশন পাস করে। এতে ফিলিস্তিনের ভূখণ্ড ইসরাইলের দখলের ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মতামত দিতে অনুরোধ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও টাইমস অব ইসরাইল এ খবর প্রকাশ করেছে। পক্ষান্তরে এর প্রতিশোধ নিতে অর্থনৈতিক সহ ৬ই জানুয়ারি ফিলিস্তিনের বিরুদ্ধে একগাদা নিষেধাজ্ঞা ঘোষণা করে ইসরাইল। জাতিসংঘে ওই প্রস্তাব সামনে ঠেলে দেয়ার জন্য ফিলিস্তিনিদের মূল্য দেয়ার জন্য এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে বলা হয়।

সোমবার সাংবাদিকদের কাছে জাতিসংঘের প্রায় ৯০টি দেশ একটি বিবৃতি দিয়েছে। তাতে আইসিজে এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এতে ফিলিস্তিনি জনগণ, নেতৃত্ব এবং নাগরিক সমাজের বিরুদ্ধে ইসরাইলি সরকারের শাস্তিমুলক নিষেধাজ্ঞার গভীর নিন্দা জানানো হয়েছে। সদস্য রাষ্ট্রগুলো এতে বলেছে, রেজ্যুলুশনের প্রতি প্রতিটি দেশের অবস্থানকে বিবেচনায় না নিয়ে আমরা আইসিজেতে এডভাইজরি মতামতের জন্য অনুরোধের প্রতি সমর্থন প্রকাশ করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...