বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় গ্রেপ্তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে। তবে এ বিষয়ে পরে আদেশ দেবেন আদালত। আজ দুপুরে ৭ম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে তার জামিন আবেদনের শুনানি হয়।
এর আগে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধারের ঘটনায় ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগ এনে রামপুরা থানায় দায়ের করেন ফারদিনের বাবা নূর উদ্দিন। সেই মামলায় এক নম্বর আসামি করা হয় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে। ১০ই নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচ দিন রিমান্ডের পর এখন তিনি কারাগারে আছেন।












