শুক্রবার, মে ১, ২০২৬

ঢাকা-বাইপাস সড়কে ২০ কিলোমিটার যানজট

Date:

বিশ্ব ইজতেমায় আসা মানুষের প্রভাবে ঢাকা-বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের উভয়পাশে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে যানবাহনের সারি নারায়ণগঞ্জের ভুলতা থেকে গাজীপুর উলুখোলা বাজার পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যায়।

সরজমিনে দেখা গেছে, টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা-বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটে আটকে আছে হাজার হাজার যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন এয়ারপোর্টগামী যাত্রীসহ চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পণ্যবাহী গাড়ি।

এছাড়া ক্রেতা দর্শনার্থী শূন্য হয়ে রয়েছে ঢাকা বাইপাস সড়কের পাশে অবস্থিত পূর্বাচলের ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

কাঞ্চন ট্রাফিক পুলিশের উপ-সহকারী পরিদর্শক নাজমুল হোসেন জানিয়েছেন, গাজীপুরের জোড়াপাম্প এলাকায় ট্রাক- কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ আর বিশ্ব ইজতেমা উপলক্ষে মানুষ আসতে শুরু করায় রাস্তায় গাড়ির চাপ বেড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...