বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

চাকরি ছাড়তে গিয়ে উল্টো মেয়াদ বাড়লো কোচের

Date:

ফুটবল বিশ্বকাপের পর চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন তিউনিশিয়ার  কোচ জলিল কাদরি। ফেডারেশনের কাছে নিজেই আবেদন জানান তিনি। উল্টো তার চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়িয়ে দিয়েছে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। জানিয়েছে, আগামী এক বছর তিউনিশিয়ার সঙ্গেই থাকছেন ৫১ বছর বয়সী কাদরি।

কাতার বিশ্বকাপে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের গ্রুপে ছিল তিউনিশিয়া। শেষ ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে তাক লাগিয়ে দেয় আফ্রিকান দলটি। তবে দ্বিতীয় পর্বে যাওয়া হয়নি। টুর্নামেন্টের পর পারফরম্যান্স মূল্যায়নের জন্য ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন কাদরি। নিজেই জানান, কাজ করতে ইচ্ছুক নন। তবে ফেডারেশন এই কোচের ওপর আস্থা রেখেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...