বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

কওমিতে নতুন সংগঠন ‘কওমি মাদরাসা শিক্ষক পরিষদ’

Date:

ধর্মীয় শিক্ষা ব্যবস্থা সুরক্ষিত ও সুসংগঠিত করার লক্ষে ‘কওমি মাদরাসা শিক্ষক পরিষদ’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। কওমি অঙ্গনে বিশৃঙ্খলা দূর করতেই নতুন এই উদ্যোগ বলে জানান সংগঠনের নেতারা।  শনিবার গাজীপুর কাপাসিয়া দেওনায় অবস্থিত মাদরাসায় দাওয়াতুল হকে উলামা মাশায়েখ সম্মেলনে এই অরাজনৈতিক সংগঠনের ঘোষণা দেয়া হয়। সংগঠনের সভাপতি হয়েছেন প্রিন্সিপাল মিজানুর রহমান পীর সাহেব দেওনা। যিনি হেফাজতে ইসলামের নায়েবে আমির।

পরে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি প্রিন্সিপাল মিজানুর রহমান বলেন, আজ ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ধর্মীয় শিক্ষা আজ অস্তিত্ব সঙ্কটে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের ষড়যন্ত্র বরদাশ্ত করা হবে না। সরকারের কাছে আমাদের তিন দফা দাবি পেশ করছি। প্রথমত, জাতীয় শিক্ষা কমিশনে হক্কানী আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, পাবলিক সিলেবাসে অষ্টম শ্রেণি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তৃতীয়ত, পাবলিক পরিক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...