কঠিন সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। সংস্থাটির প্রধান ক্রিস্টিালিনা জর্জিয়েভা বলেছেন, এ বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ আর্থিক মন্দায় পড়বে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং চীনে অর্থনীতি ধীরগতির মুখে গত বছরের তুলনায় ২০২৩ সাল হবে আরও কঠিন। সিবিএস নিউজ প্রোগ্রাম ‘ফেস দ্য নেশন’-এ মিস জর্জিয়েভা এসব কথা বলেন। ১৯০টি সদস্য দেশ নিয়ে গড়ে উঠেছে আন্তর্জাতিক সংগঠন আইএমএফ। বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য তারা একসঙ্গে কাজ করে। তাদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আগেভাগে অর্থনৈতিক সতর্কতা দেয়া অন্যতম। ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, সুদের উচ্চ হার এবং চীনে করোনাভাইরাস বিস্তারের কারণে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ পড়েছে। ২০২৩ সালের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অক্টোবরে কর্তন করেছে আইএমএফ। মিস জর্জিয়েভা বলেন, আমরা মনে করছি বিশ্বের এক তৃতীয়াংশ অর্থনীতি মন্দায় পতিত হবে।
এ বছর বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ আর্থিক মন্দায় পড়বে: আইএমএফ
Date:












