বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

৩রা ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

Date:

শিক্ষা সিলেবাসের অসঙ্গতির প্রতিবাদে ৩রা ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের পাঠ্যবইয়ে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার, পৌত্তলিক ও ব্রাক্ষণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, ইসলামকে ভিনদেশি সাব্যস্ত করা এবং প্লেজারিজমের মতো নিন্দনীয় কাজের আশ্রয় নেয়া হয়েছে। যা জাতি হিসাবে আমাদের জন্য উদ্বেগ ও হতাশার।
তিনি বলেন, আমাদের পাঠ্যবইয়ের সার্বিক পর্যালোচনায় এমন বহু বিষয় আছে যা এদেশের মানুষের সামাজিক পুজির সাথে সাংঘর্ষিক। বিজ্ঞানের নামে বিজ্ঞান অসমর্থিত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অঞ্চলের ইতিহাসের একটি ভুল ও মিথ্যা বর্ণনা দেয়া হয়েছে। যার ভিত্তি আমাদের কাছে মনে হয়েছে, ধর্ম নিরপেক্ষতার আড়ালে ব্রাক্ষ্মন্যবাদী, হিন্দুত্ববাদী রাজনৈতিক এজেন্ডা। কারণ এই অঞ্চলে ইসলাম ও মুসলমানদের উপনিবেশিক ও আগ্রাসী শক্তি হিসেবে দেখানো হয়েছে, যা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার পূর্বশর্ত।

তিনি আরো বলেন, পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার এর ইস্যু আরেকটি ভয়াবহ দিক। এটা আমাদের পরিবার, সমাজ, মানব প্রজননসহ গোটা সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে ফেলবে। এই বই সংশোধন না করে বরং বাতিল করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...