শেরপুরে শেখ কামাল ২য় যুব গেমসের আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। তিনি জাতীয় ও অলিম্পিক ক্রীড়া পতাকা উত্তোলন করে ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশে অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী দ্বিতীয় বারের মতন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জানুয়ারিতে জেলা পর্যায়ের প্রতিযোগিতার শেষে ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শেরপুর জেলায় ১৮টি ইভেন্টে প্রায় সাড়ে ৫শ প্রতিযোগী অংশগ্রহণ করবেন।












