শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরে বই উৎসবে বইয়ের ঘাটতি প্রায় ১৫ লাখ

Date:

বছরের প্রথম দিনে শেরপুরে বই উৎসব শুরু করেছে শিক্ষা বিভাগ। রবিবার সকালে শুরু হয় এই বই উৎসব। তবে জেলা শিক্ষা বিভাগ জানিয়েছে এখনো তাদের প্রায় পনেরো লাখ বইয়ের ঘাটতি রয়েছে। এই ঘাটতি নিয়ে শুরু হয়েছে জেলায় বই উৎসবের।

শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার এই বই উৎসবের উদ্বোধন করেন। প্রথমে শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, তারপর একে একে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেরপুর ভিক্টোরিয়া একাডেমিতে চলে এই উৎসব।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য অনুযায়ী জেলার ১৮১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষার্থীদের ২০২৩ সালে বইয়ের চাহিদা রয়েছে ২৭ লাখ। এই বইয়ের মধ্যে জেলা শিক্ষা অফিসের হাতে পৌঁছেছে ১৭ লাখ বই। হিসেব মতে ঘাটতি রয়ে গেছে ১০ লাখ বইয়ের।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যে জানা গেছে, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭৪২টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের বইয়ের চাহিদা রয়েছে ৮ লাখ ১৭ হাজার। কিন্তু বই পাওয়া গেছে সাড়ে ৩ লাখ। প্রায় ৪ লাখ বইয়ের ঘাটতি রয়েছে এখানেও।

সুতরাং মাধ্যমিক ও প্রাথমিক মিলিয়ে শিক্ষার্থীদের জন্য বইয়ের ঘাটতি রয়েছে প্রায় ১৫ লাখ। এই ঘাটতি নিয়েই জেলায় শুরু হয়েছে বই উৎসব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...