মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

শেরপুরে কৃষক হত্যায় ৩ সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব ১৪

Date:

শেরপুর জেলা সদরের আলোচিত কৃষক রফিকুল হত্যার তিন সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব। গত রবিবার উমেদ আলী (২২), মিজানুর রহমান (২০) ও সোহেল (২০) কে জেলার নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া থেকে আটক করে র‌্যাব ১৪ জামালপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ এর একটি দল।

র‌্যাব সিপিসি ১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ওই ৩ সন্দেহভাজনকে আটক করে। তাদের শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জারুয়াপাড়ার দক্ষিণ কাপাশিয়ার জনৈক আমজাদ হোসেনের বাড়ি হতে আটক করা হয়। আটককৃতদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার সকালে শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া এলাকার একটি কাঠ গাছের বাগানের ভেতর কৃষক রফিকুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রফিকুলের ছেলে নবী হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...