ব্রাজিলের সরকারকে উৎখাত করার জন্য রাষ্ট্রপতি প্রাসাদে হামলাকারী বিদ্রোহীদের প্রবেশে সহায়তা করেছিল বলসোনারোর কট্টর সমর্থকরা। এমনটাই মনে করেন ব্রাজিলের নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাসিলিয়ার প্লানাল্টো প্রাসাদে রাজনৈতিক সাংবাদিকের সাথে কথা বলার সময় লুলা ঐতিহাসিক হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন। প্রাসাদের একাংশ বিক্ষোভকারীদের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। লুলা বৃহস্পতিবার সকালে বলেছিলেন -”আমি সময়ের অপেক্ষা করছি। সুপ্রিম কোর্ট, কংগ্রেস এবং প্লানাল্টো প্রাসাদের ভিতরে রেকর্ড করা সমস্ত ফুটেজ আমি দেখতে চাই। অনেক লোক এতে জড়িত ছিল… মিলিটারি,পুলিশ, সশস্ত্র বাহিনীর অনেক লোক ছিল যারা জড়িত ছিল। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ স্ক্রিনিং চালিয়ে যাচ্ছি। সত্য হল যে প্রেসিডেন্টের প্রাসাদটি বলসোনারোপন্থী এবং সামরিক কর্মকর্তাদের দ্বারা পরিপূর্ণ ছিল। আমরা সেই কর্মীদের খুঁজে বের করতে চাই, যাতে তাদের সরিয়ে বেসামরিক কর্মচারীদের নিয়োগ করতে পারি।
লুলার সন্দেহ: বলসোনারোপন্থীরা বিক্ষোভকারীদের রাষ্ট্রপতির প্রাসাদে প্রবেশে সহায়তা করেছিল
Date:












