বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

লাখ লাখ ডলার ঘুষ নিয়ে বরখাস্ত ইউক্রেনের মন্ত্রী, জেলেনস্কির হুঁশিয়ারি

Date:

ইউক্রেনে দুর্নীতি ও নড়বড়ে শাসনব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে। এই যুদ্ধকালীন সময়েও সেখান থেকে বের হতে পারছে না দেশটি। গত রোববার ৪ লাখ ডলার ঘুষ নিয়ে ধরা পড়ায় বরখাস্ত হয়েছেন ইউক্রেনের এক ডেপুটি মন্ত্রী। অবকাঠামো মন্ত্রণালয়ের ওই ডেপুটি মন্ত্রীর নাম ভাসিল লজিনস্কি। দুর্নীতির দায়ে তাকে আটক করেছে ইউক্রেনের ‘ন্যাশনাল এন্টি-করাপশন ব্যুরো অব ইউক্রেন’ বা নাবু। এ খবর দিয়েছে ইয়াহু নিউজ।

খবরে বলা হয়, ভাসিল লজিনস্কি নগদে এই বিশাল পরিমাণ অর্থ ঘুষ নিয়েছিলেন। এদিকে দুর্নীতির অভিযোগ উঠেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধেও। ইউক্রেনীয় একটি গণমাধ্যমের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক বাহিনীর জন্য বেশি দামে খাবার কিনেছে। কিয়েভের বাজারে যে দামে খাবার পাওয়া যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাদের জন্য তার থেকে দুই-তিন গুণ বেশি দামে খাবার কিনেছে।

সরকারের মধ্যে এমন দুর্নীতির কারণে ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ভরসা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্নীতিগ্রস্থ নেতাদের সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...