ভারতের জন্য বড় জয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) তার ISIL (Da’esh) এবং আল-কায়েদা নিষেধাজ্ঞা কমিটির অধীনে লস্কর-ই-তৈবা (LeT) নেতা আব্দুল রেহমান মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছে। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার পথে একাধিকবার বাধা দিয়েছিল চীন। কিন্তু সেই বাধা ধোপে টিকলো না। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়ে দিল, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হল মাক্কিকে। সোমবার রাতে জারি করা জাতিসংঘের একটি বিবৃতিতে বলা হয়েছে: “১৬ জানুয়ারী ২০২৩ তারিখে রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রীকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হল। এর ফলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত ও যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে।”এটি নয়াদিল্লির জন্য একটি বিশাল কূটনৈতিক জয়। কারণ চীন ২০২২ সালের জুনে পাকিস্তান-ভিত্তিক মাক্কিকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসাবে নাম দেওয়ার জন্য ভারতের অনুরোধকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ভারত তখন বেইজিং -এর কড়া সমালোচনা করে বলেছিলো এই পদক্ষেপটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দিকে ইঙ্গিত করে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের অভ্যন্তরীণ আইন মোতাবেক মাক্কিকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছে।
লস্কর নেতা আব্দুল রহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিলো UNSC
Date:












