শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

ভাড়া নিয়ে বাড়ি দখল করে নিলেন মহিলা লীগ নেত্রী মিতু

Date:

বাড়ি ভাড়া নিয়ে বসবাসের এক পর্যায়ে সেই বাড়ি দখল করে নিয়েছেন ময়মনসিংহ জেলা মহিলা লীগের সদস্য মমতাজ জাহান মিতু। প্রতারণার আশ্রয় নিয়ে বাড়ি কেনার ভুয়া কাগজপত্র তৈরি করেছেন বলে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রকৃত মালিক ইসহাক। অভিযুক্ত নেত্রী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ধামদী এলাকার বাসিন্দা।

অভিযোগে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামের বাড়ির মালিক ইসহাক মিয়া ২০১৮ সালে একই গ্রামের মমতাজ জাহান মিতুর কাছে বাড়িভাড়া দেন। এদিকে ভাড়াটিয়া মমতাজ জাহান মিতু বাড়িতে অনৈতিক কাজ করছে এমন কর্মকাণ্ড দেখে বাড়ি ছেড়ে দিতে বলেন মালিক ইসহাক মিয়া। সেইসঙ্গে বকেয়া ভাড়া পরিশোধ করার জন্য বলা হয় ভাড়াটিয়াকে। কিন্তু মালিকের এমন নির্দেশ কর্ণপাত করেননি ভাড়াটিয়া মিতু। বরং উল্টো বিভিন্ন প্রকার হুমকি দেন ইসহাক মিয়া ও তার ছেলে রুবেল মিয়াকে। এমন অবস্থায় সব চেষ্টা ব্যর্থ হয়ে মালিক ইসহাক বাড়ি ছাড়ার জন্য ভাড়াটিয়ার নিকট লিগ্যাল নোটিশ পাঠান। তারপরেও বাড়ি ছাড়েননি ভাড়াটিয়া মিতু। বরং প্রতারণার আশ্রয় নিয়ে বাসা কেনার নকল কাগজপত্র তৈরি করে বাড়ি ক্রয় করেছে বলে মালিকানা দাবি করে বসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...