মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বৈদ্যুতিক লাইনের ফানুস অপসারণ, দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

Date:

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন থেকে অপসারণ করা হয়েছে। দুই ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল ১০টার দিকে ফের মেট্রোরেল চলাচল শুরু হয়। সকাল ১০টা ৫ মিনিটে উত্তরা স্টেশন থেকে একটি ট্রেন আগারগাঁও স্টেশনে এসে থামে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে বর্ষবরণ উদযাপনের রাতে ওড়ানো অসংখ্য ফানুস উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের বিভিন্ন স্থানে আটকে যায়। এতে সকাল ৮টা থেকে বন্ধ করা হয় মেট্রোরেল চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান জানান, সকালে সুইপিং ট্রেন এসে দেখে লাইনে ফানুস আটকে আছে। সঙ্গে সঙ্গে টেন চলাচল বন্ধ করে দেয়া হয়। সুইপিং ট্রেন সকালে চালানো হয় লাইন চেক করার জন্য। এখন পর্যন্ত ১৫টির মতো পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে।

এদিকে গতকাল এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। এমন কি উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...