বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ফিনল্যান্ডের ক্ষেত্রে সমস্যা নেই তবে সুইডেনকে ন্যাটোতে মানবে না তুরস্ক: এরদোগান

Date:

সুইডেনের ন্যাটোতে যোগদান ঠেকিয়ে রেখেছে তুরস্ক। তবে ফিনল্যান্ডের ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। সম্প্রতি প্রকাশিত এক ভাষণের ভিডিওতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানকে এমনটিই বলতে শোনা গেছে। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এরদোগান তরুণদের একটি সমাবেশে ভাষণ দিচ্ছেন। সেখানে তিনি বলেন, তুরস্ক কিছুতেই সুইডেনকে ন্যাটোর সদস্য হতে দেবে না। তবে ফিনল্যান্ডকে সদস্য করার ব্যাপারে তাদের আপত্তি নেই।

তিনি ফিনল্যান্ডকে সাবধান করে দিয়ে বলেন, তারা যেনো সুইডেনের মতো ভুল না করে। তবে আপাতত তাদের ন্যাটোতে যোগদানে সমর্থন দিতে আপত্তি নেই তুরস্কের। তুর্কি প্রেসিডেন্ট বলেন, যদি দরকার হয় তো আমরা ফিন্যান্ডকে আলাদা বার্তা দিতে পারি। সেই বার্তা দেখে সুইডেন স্তম্ভিত হয়ে যাবে। সুইডেন যদি আসলেই ন্যাটোর সদস্য হতে চায় তো তারা সন্ত্রাসীদের আমাদের হাতে তুলে দিক।

সুইডেনের তুর্কি দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনার প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...