বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পেলের খোলা কফিনের সঙ্গে সেলফি তুলে আলোচনায় ফিফা সভাপতি

Date:

কিংবদন্তি পেলের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রাজিলিয়ান ফুটবল তারকার খোলা কফিনের সামনে সেলফি তুলে আলোচনায় তিনি।

সোমবার সান্তোসের স্টেডিয়াম ভিলা বেলমিরোতে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয় পেলেকে। ২৪ ঘণ্টার জন্য সেখানে রাখা হয়েছিল তার কফিন। সর্বস্তরের মানুষ সম্মান জানিয়েছেন এই প্রয়াত ফুটবলারকে। ফিফার প্রধান হিসেবে সেখানে ইনফান্তিনো থাকবেন সেটাই স্বাভাবিক। তবে তার সেলফি তোলাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন অনেকে।

পেলের স্ত্রী মার্সিয়া আওকি এবং ছেরে এডিনহোকে সান্ত্বনা দেওয়ার একটু পরেই সেলফিটা নিয়েছেন ইনফান্তিনো। এর আগে ফিফা সভাপতি সংস্থার ২১১ সদস্য দেশকে পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করার অনুরোধ জানান। তবে তার এই আইডিয়াকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাস্যকর’ বলে অবিহিত করেছেন অনেকে।
আজ মঙ্গলভার সান্তোসের রাস্তায় পেলের কফিন নিয়ে প্যারাডে হবে। ক্যানাল ৬ সড়ক দিয়ে নিয়ে যাওয়া হবে কফিন। সেখানেই থাকেন পেলের ১০০ বছর বয়সী মা ডোরা সেলেস্তে।

শবযাত্রা শেষে সান্তোসের ‘মেমোরিয়াল নিক্রোপোল একিউমেনিকা’ নামক সমাধিস্থলের নবম তলায় সমাহিত হবেন ফুটবলের রাজা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...