বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেইমারের জীবনে কে এই নতুন নারী

Date:

নেইমারের বারবার প্রেমে পড়ার ঘটনা নতুন নয়। মাত্র ৩০ বছর বয়সেই কয়েকটি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বিশ্বকাপের পর এবার এলো তার নতুন প্রেমিকার খবর।  ব্রাজিলের পোস্টারবয় নেইমারের জীবনে নতুন প্রেম এসেছে। পিএসজি তারকা এখন প্রেম করছেন সুন্দরী মডেল জেসিকা তুরিনির সঙ্গে। সামাজিক মাধ্যমে জেসিকার প্রোফাইল ঘেঁটে পাওয়া তথ্যমতে, জেসিকা একজন মডেল ও  ডিজিটাল ইনফ্লুয়েন্সার। তার লিঙ্কডিন প্রোফাইল বলছে, তিনি একজন কনট্যাক্ট ম্যানেজারও। সাও পাওলোতে বাড়ি জেসিকার।
দুঃসাহসী ভ্রমণে আসক্ত জেসিকার পছন্দ সার্ফিং ও গো কার্টিং। সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপে নেইমারদের সমর্থনে গ্যালারিতেও হাজির ছিলেন ব্রাজিলিয়ান কন্যা। শোনা যাচ্ছে, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিশ্বের সব তারকারা যাচ্ছেন প্যারিসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...