Friday, September 11, 2026

এবার ডাগআউট থেকে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন সাকিব

Date:

আবারো রগচটা সাকিব! রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগের চিত্র। বরিশালের ওপেনার চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে, রংপুরের বোলার রকিবুল হাসান বোলিং প্রান্তে। কিন্তু স্ট্রাইকে বাঁহাতি চতুরঙ্গাকে দেখে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বোলার পাল্টে বল তুলে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে। এ পরিবর্তন দেখে অন্য প্রান্তে থাকা এনামুল হক বিজয় স্ট্রাইকে আসেন। তখন রংপুর আরও একবার বোলার পাল্টে ফেলে। ডানহাতি ব্যাটার এনামুলের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিং দিতে চাচ্ছিল রংপুর। মাঝ মাঠে যখন এই নাটক চলছিল, তখন ডাগআউট থেকে উঠে আসেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। স্কয়ার লেগ আম্পায়ার গাজী সোহেলের দিকে তেড়েফুঁড়ে আসেন তিনি। নিয়ম অনুযায়ী সাকিবের মাঠে ঢোকার কথা নয়। কিন্তু তিনি নিয়ম ভেঙে মাঠে ঢুকেছেন, এরপর আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...