শুক্রবার, মে ১, ২০২৬

ইসরাইলে নতুন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ

Date:

ইসরাইলে নতুন মেয়াদে নতুন সরকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের ইতিহাসে এই সরকারকে দেখা হয় সবচেয়ে কট্টর ডানপন্থি হিসেবে। ক্ষমতায় আসতে না আসতেই তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। উপকূলীয় শহর তেল আবিবে শনিবার বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। এ সময় তাদের হাতে যেসব ব্যানার ছিল, তাতে লেখা ছিল ‘ডেমোক্রেসি ইন ডেঞ্জার’ অর্থাৎ বিপজ্জনক পরিস্থিতিতে গণতন্ত্র। আরও ব্যানারে লেখা ছিল ‘ফ্যাসিবাদ ও জাতিবিদ্বেষের বিরুদ্ধে একত্রিত (আমরা)’। কেউ কেউ ইসরাইল এবং সমকামীদের পতাকা দোলান। অন্যরা একটি বিশাল ব্যানার ধারন করেন। এতে লেখা ছিল ‘ক্রাইম মিনিস্টার’। আগের বছরগুলোতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভে এই স্লোগানটি ব্যবহার করেছেন ইসরাইলিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...