!কাবুল এলাকায়, ডাঃ সোনা (শেষ নাম গোপন রাখা হলো) হতাশার সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি লক্ষাধিক আফগান নারীদের মধ্যে একজন যারা তালেবান শাসিত আফগানিস্তানে আর কাজ করতে পারবেন না। গত বছরের ডিসেম্বরে, ডাঃ সোনা কাবুলের একটি ক্লিনিকে চাকরি পেয়েছিলেন। জানা গিয়েছে পাবলিক অ্যাফেয়ারস এবং তালিবান অভিযোগের শুনানির দফতর একটি নতুন আদেশ ঘোষণা করে বলেছে যে এরপরে নারীরা আর পুরুষ ডাক্তারদের কাছে যেতে পারবেন না। সেই দেশে নারীদের শিক্ষার অধিকার নেই। এরফলে সেখানে আগামীদিনে কোনো নারী ডাক্তার পাওয়া দুস্কর হয়ে উঠেছে। ডাঃ সোনা wion-কে ফোনে বলছিলেন- “আমার এই চাকরিটার খুব দরকার ছিল। ”তালেবান শাসিত আফগানিস্তানে নারীরা নিজেদের অধিকারের জন্য বাকি বিশ্বের কাছ থেকে কী আশা করেন WION-তাঁর এর কাছে জানতে চাইলে, ডক্টর সোনার কণ্ঠস্বর ভারী হয়ে ওঠে তিনি কান্নায় ভেঙে পড়েন। ডাঃ সোনা বলেন-“আমি বিশ্বকে বলতে চাই যে দয়া করে আমাদের সমর্থন করুন। আমরা এই দুর্দশা থেকে বেরিয়ে আসতে চাই।
আফগানিস্তানে নারী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে পুরুষ ডাক্তারদের উপর নিষেধাজ্ঞা জারি
Date:












