শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে ইউক্রেনে আধুনিক ট্যাংক পাঠানোর পথে যুক্তরাষ্ট্র ও জার্মানি

Date:

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত ইউক্রেনকে আধুনিক ট্যাংক দিতে যাচ্ছে তার পশ্চিমা মিত্ররা। রাশিয়া যখন দনেতস্ক ও জাপোরিঝিয়াতে ক্রমশ অগ্রসর হচ্ছে তখনই এই সুখবর পেলো কিয়েভ। এসব ট্যাংক ইউক্রেনের হাতে আসলে যুদ্ধের মোড় ঘুরে যাবে বলে আত্মবিশ্বাসী দেশটি। প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অন্তত ৩০টি এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক পাঠাবে ইউক্রেনকে। শীগগিরই আসছে সেই ঘোষণা। অপরদিকে জার্মানিও ১৪টি লিওপার্ড-২ ট্যাংক পাঠাতে যাচ্ছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়েছে, পশ্চিমাদের থেকে আধুনিক এসব ট্যাংক পেলে রাশিয়ার অগ্রযাত্রা রুখে দেয়ার বিষয়ে আশাবাদী ইউক্রেনীয় কর্মকর্তারা। তারা বলছেন, এসব ট্যাংক যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে সহায়তা করবে। ইউক্রেনে ট্যাংক পাঠনোর জন্য যুক্তরাষ্ট্র এবং জার্মানি এতোদিন ধরে দেশের ভেতরে এবং বাইরে নানা চাপ উপেক্ষা করেছে। এছাড়া নানা অযুহাতও দেখিয়েছে দেশগুলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...