বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

শেরপুরে শিশু ধর্ষণে অভিযুক্তকে ২৪ ঘন্টার গ্রেপ্তারের দাবী র‌্যাবের

Date:

শেরপুরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন র‌্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান।

গত ১ ডিসেম্বর দুপুরে জেলার বাজিতখিলা ইউনিয়নে ধর্ষণের ঘটনাটি ঘটে। ২ ডিসেম্বর গ্রেপ্তার হয় অভিযুক্ত ধর্ষক আব্দুল কুদ্দুস। গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুসকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার আশিকুজ্জামান জানান, শেরপুর জেলা সদরের বাজিতখিলা ইউনিয়নের মনকান্দা গ্রামের একটি শিশু গত ১ ডিসেম্বর দুপুরে ধর্ষিত হয়। শিশুটিকে ফুঁসলিয়ে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল কুদ্দুস। শিশুটির চিৎকার শুনে শিশুটির দাদি এসে উদ্ধার করার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শিশুর বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকেই র‌্যাব ১৪ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আব্দুল কুদ্দুসের অবস্থান নির্ণয় করে র‌্যাব। অবস্থান নির্ণয়ের পর ২ ডিসেম্বর র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

এদিকে ধর্ষিতা শিশুটির বাবা ও মামলার বাদী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...