বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে। কারখানা এলাকা ও মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান নিয়েছে।
গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
Date:












