Wednesday, June 24, 2026

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Date:

গাজীপুর আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন  নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নগরের নাওজোর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং সন্ধ্যায় টেকনগপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার আবু তায়েব মুন (২৩)। বাকিদের পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৩২ বছর এবং আরেকজনের ৩৫ বছর বলে পুলিশের ধারণা।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের বাসন থানার এসআই ফারুক হোসেন জানান, নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। ময়না তদন্ত করাতে মরদহ দুটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসন থানার এসআই মো. রোকন মিয়া জানান, গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল যোগে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহে গ্রামের বাড়ি যাচ্ছিল। টেকনগপাড়া এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষে মোটরসাইকেলসহ পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...