বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কঙ্গোর রাজধানী কিনশাসায় ভয়াবহ বন্যা, ১৬৯ জনের মৃত্যু

Date:

আফ্রিকার দেশ কঙ্গোতে বন্যায় কমপক্ষে ১৬৯ জন মারা গেছেন। গত ক’দিন ধরেই দেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সৃষ্ট বন্যা ক্রমশ ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। প্রাণহানীর পাশাপাশি বহু মানুষ আহতও হয়েছেন। জাতিসংঘের কর্মকর্তাদের দেয়া তথ্যের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, বন্যার কারণে দেড় কোটি মানুষের শহর রাজধানী কিনশাসা ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ৩০০ বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩৮ হাজার বাসিন্দা সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছেন। নগরীর মন্ট-নগাফুলা এবং এনগালিমা জেলাগুলি বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জাতিসংঘ এবং দেশটির সরকারের সমাজ বিষয়ক মন্ত্রণালয়ের একটি যৌথ দল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে।

পরিদর্শন শেষে জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, আজ নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক পালনের সমাপ্তি। সরকার নিশ্চিত করেছে যে, যারা তাদের জীবন হারিয়েছে তাদের একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ সমাধির আয়োজন করবে। পশ্চিম ও মধ্য আফ্রিকার অন্তত ২০টি দেশের আনুমানিক ৮২ লাখ মানুষ সাম্প্রতিক এ সপ্তাহের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...