পাগল’ হয়ে গেছে আর্জেন্টিনা। যে যেখানে ছিলেন, সবাই সেই অবস্থায় ছুটে গেছেন ওবেলিস্ক ডি বুয়েন্স আয়ার্সে। এর চারপাশে রোববার কত মানুষ সমবেত হয়েছিলেন, তার হিসাব কেউ রাখেনি। রাখা সম্ভবও নয়। ড্রোনের ক্যামেরায় এ দৃশ্যের পুরোটা আসেনি। ক্যামেরার লেন্স ধারণ করতে পারেনি পুরো ওবেলিস্ককে। সেখানে যতদূর চোখ যায়- শুধু মানুষ আর মানুষ। ওবেলিস্ক চত্বরের চারপাশে যেসব রাস্তা, তার প্রতিটিতে মানুষের বাণ ডেকেছে। এখানে ওখানে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছবি। লিওনেল মেসির ছবি।
ওবেলিস্ক চত্বরে ঘুমহীন মানুষ, ড্রেসিংরুমে ম্যারাডোনাকে স্মরণ করলেন স্ক্যালোনি
Date:












