সোমবার, মার্চ ১৬, ২০২৬

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা এক লাফে বেড়ে ৬০২

Date:

গত ২১শে নভেম্বর ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০২ জনে। এর আগে এই সংখ্যা ৩০০ জনের সামান্য বেশি বলে প্রচারিত হয়েছিল। কিন্তু হঠাৎ করেই দেশটির সরকারী হিসেবে এ সংখ্যা দ্বিগুন হয়ে গেলো। দেশটির কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে নিহত সকলের খবর সংগ্রহ ও যাচাই করতে সময় লাগায় এতদিন বাদে আসল সংখ্যা জানা গেলো। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, ৫.৬ মাত্রার ওই ভূমিকম্পে প্রাথমিকভাবে শতাধিক মৃত্যুর কথা প্রচারিত হয়েছিল। তবে সর্বশেষ বার্তা সংস্থা এএফপিকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা মৃতের সংখ্যা ৩৩৪ বলে জানিয়েছিলেন। ওই ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল পশ্চিম জাভা দ্বীপ। ভূমিকম্পে বহু বিল্ডিং ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে মারা যান শত শত মানুষ। তবে নিহতের প্রকৃত সংখ্যা এত বেশি দেখে অনেকেই হতবাক হয়ে গেছেন।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে অনেকেরই মৃত্যু হয়েছিল কিন্তু তাদের অনেককেই পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ কবর দিয়ে দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...