মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালক হতে পারবেন না কোনো সচিব

Date:

এখন থেকে রাষ্ট্রীমালিকানাধীন ব্যাংকের পরিচালক হিসেবে সরকারের কোনো সচিব বা তার পদমর্যাদার কোনো কর্মকর্তা নিয়োগ পাবেন না। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত এক নীতিমালা প্রকাশ করে।

নীতিমালায় বলা হয়েছে, ‘আপাতত বলবৎ কোনো আইন/অধ্যাদেশ/আদেশ/বিধিতে ভিন্নরূপে নির্দিষ্টকৃত না থাকলে কর্মরত কোনো সচিব বা সমগ্রেডভুক্ত কোনো কর্মকর্তা চেয়ারম্যান বা পরিচালক পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।’ তবে বর্তমানে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকলেও সরকারের কর্মরত কোনো সচিব রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক নেই।

তবে বর্তমানে যাঁরা রাষ্ট্রমালিকানাধীন বিভিন্ন ব্যাংকে চেয়ারম্যান, পরিচালক নিযুক্ত রয়েছেন, তাঁদের বিষয়েও নির্দেশনা রয়েছে নতুন এ নীতিমালায়। নীতিমালায় বলা হয়েছে, বিদ্যমান চেয়ারম্যান/পরিচালকেরা তাঁদের অবশিষ্ট মেয়াদে এমনভাবে দায়িত্ব পালন করবেন, যেন তাঁরা এ নীতিমালার আওতায় নিযুক্ত হয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের নতুন এ নীতিমালায় বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নীতি-নির্দেশনা প্রণয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম সুচারুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। আর পরিচালক নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...