বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মিরপুর ও রূপগঞ্জে পৃথক ঘটনায় দগ্ধ ৬

Date:

রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে মিরপুরে বাসার এসি বিস্ফোরণে মা-ছেলে  ও রূপগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  দুটি ঘটনাই আজ ভোররাতের দিকে ঘটে।

আজ রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুর- ১৩ পূর্ব ইমামনগর এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- হাজেরা বেগম (৪৫) ও তার ছেলে আরিয়ান (১৪)। দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরিয়ানের বাবা মো. রেজাউল ইসলাম জানান, ওই বাসার এসির লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় আমার ছেলে ও হাজেরা বেগমকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশংকাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন জানান, মিরপুর থেকে দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এসেছে। তাদের মধ্যে হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে ও  শিশু আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...