ক’দিন আগেই নিজেদের বিয়ে ও সন্তান জন্মের বিষয়টি সবার সামনে আনেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী। যদিও শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কটা তেমন একটা ভালো যাচ্ছে না। তিনি বলেছেন, সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী দু’জনই তার কাছে এখন অতীত। এদিকে অপু বিশ্বাস ও বুবলীর সামনা-সামনি কখনো দেখা হয়নি। এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। আগামী ২৩শে ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন তারা। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত একটি ফ্যাশন শোতে অংশ নেবেন অপু বিশ্বাস ও বুবলী। সম্প্রতি ‘ঢাকা ফ্যাশন ডে-২০২২’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানান, অপু ও বুবলী দু’জনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা একসঙ্গে কোনো পারফর্মেন্সে অংশ নেবেন না। বরং আলাদাভাবে শো স্টপার হিসেবে পারফর্ম করবেন।












