বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ

Date:

লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ ভোররাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি লোহাকুচি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলী গ্রামের মৃত সানোয়ারের ছেলে ওয়াসকুরুনি (৩৫) ও একই গ্রামের সাদেকের ছেলে আইনাল হক (৩০)।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে ওয়াসকুরুনি ও আইনাল সীমান্তের ২২নং পিলারের কাছে গেলে ভারতের শিতাই বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পরিবারের লোকজন তাদের লাশ বাড়িতে নিয়ে আসে।

দুই বাংলাদেশি নিহতের সত্যতা স্বীকার করেছে লালমনিরহাট-১৫ বিজিবির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবাদ পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএস্এফের গুলিতে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...