বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত যশোর

Date:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর যাচ্ছেন। দুই বছরের বেশি সময় পর রাজধানীর বাইরে তার এই সফর উপলক্ষে যশোর সেজেছে বর্ণাঢ্য সাজে। পাঁচ বছর পর যশোরে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এদিকে, প্রধানমন্ত্রীর কাছে যশোর উন্নয়নের প্রস্তাবনা থাকবে বলে স্থানীয় নোতারা জানিয়েছেন।

১৯৭২ সালের ২৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই স্টেডিয়ামে সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তার প্রায় ৫০ বছর পর তার কন্যা সেখানে ভাষণ দেবেন। এ কারণে এ সমাবেশকে ঐতিহাসিক বলছেন আওয়ামী লীগের নেতারা।

যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জানান, দলের সভাপতি ও দেশের উন্নয়নে সফল প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের আমেজ যশোরে। নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ। নানান সাজে সাজানো হচ্ছে যশোরকে। লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

তিনি বলেন, সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। যশোরসহ খুলনা বিভাগের প্রতি জেলা থেকে ব্যাপক নেতা-কর্মীর সমাবেশ ঘটবে এ দিন যশোরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...