শুক্রবার, মে ১, ২০২৬

ঢাকায় তিন দলের নেতাদের সাথে মার্কিন মন্ত্রীর বৈঠক, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা

Date:

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। আলোচনায় অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আয়োজনে ‘ডেপুটি পলিটিক্যাল রেসিডেন্সে’ বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া সোয়া এক ঘন্টা দীর্ঘ ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মাওলা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের মন্ত্রী অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে সে সম্পর্কে তাদের মনোভাব জানতে চান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দুই দিনের সফরে শনিবার (৫ ন‌ভেম্বর) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...