বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

কুয়েট শিক্ষার্থী রাহুল বাড়ি ফিরলেন, তবে লাশ হয়ে

Date:

চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময় ট্রেনের নিচে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থী মারা গেছেন। আজ শুক্রবার জয়পুরহাট রেলস্টেশনে ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রাহুল (২৩)। তিনি কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাহুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার জন্য রাতে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ওঠেন রাহুল। ভোর ৪টা ৭ মিনিটে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছায়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ বাড়িতে নেয়া হয়েছে। রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার, স্বজন, প্রতিবেশীরা।

সান্তাহার রেলওয়ে পুলিশের সদস্য আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট আসছিল। ট্রেনটি জয়পুরহাট স্টেশন পার হওয়ার পর তার বিষয়টি খেয়াল হয়।

পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত প্ল্যাটফর্মে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...