বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প দুইদিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

Date:

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুইদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সিয়াঞ্জুরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তার নাম আজকা মাওলানা মালিক। সে গত দুইদিন তার দাদির মরদেহের পাশে জীবিত অবস্থায় আটকা ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দল আজকা মাওলানা মালিককে নিরাপদে তুলে এনেছে। এসময় তাকে শান্ত দেখা যায়।
উদ্ধার হওয়া শিশুটির নিকটাত্মীয় সালমান আল ফারিসি জানান, আজকা আহত হয়নি। চিকিৎসক বলেছেন, দুইদিন না খেতে পারায় তার শরীর দুর্বল হয়ে গেছে।

সোমবারের ভূমিকম্পে আজকার মা মারা গেছেন জানিয়ে সালমান আরও বলেন, সে (আজকা) এখন বাড়ি যেতে চায়। ঘুমের মধ্যেও সে তার মায়ের কথা জিজ্ঞেস করছে।

এদিকে সিসিএনএন জানিয়েছে সোমবারের ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত অন্তত ২৭১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। এখনও নিখোঁজ আছেন ৪০ জন।
ওদিকে ভূমিকম্পে দেশটির ৫৬ হাজার ৩২০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...