অ্যাকশন-কমেডি ঘরানার ‘দাবাং’ সিরিজের তিনটি ছবিই ছিল ব্যবসা সফল। এবার আরবাজ খান জানিয়েছেন, ‘দাবাং’ সিরিজের পরবর্তী ছবি পরিকল্পনায় আছে তাদের। দাবাং টু ও থ্রির মাঝে লম্বা বিরতি ছিল। তবে দাবাং থ্রি ও ফোরের মাঝে ততটা লম্বা বিরতি থাকছে না। ‘দাবাং’ ছবির মূল চরিত্র চুলবুল পাণ্ডে। এই চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।












