বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

২০২৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালটে ভোট হবেঃ রুমিন ফারহানা

Date:

বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফরহানা বলেছেন, আমরা ১৪ বছর বীভৎস সময় পার করেছি। আমরা ভোট দিতে পারিনি। দেশে  ২০১৪ সালের মতো আর ভোট হবে না। আগামী ২০২৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে। ইভিএম এ ভোট হবে না। ভোট হবে ব্যালটে।

শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
পুলিশের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, পুলিশের লোকদের বলছি আপনারা জনগণের দিকে বন্দুক তাক করিয়েন না। র‌্যাব তাক করেছিল, র‌্যাবকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...